কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২ জুলাই) দুপুরে এক ঘণ্টার ব্যবধানে এই তিনটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রথম দুর্ঘটনাটি ঘটে চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার এলাকার মহাসড়কে। দুপুরে দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশে রওনা হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী ‘রূপালি সুপার সার্ভিস’ নামের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।দুপুরেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায়। কুড়িগ্রামের বাসিন্দা মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ঢাকাগামী তিশা পরিবহনের বাস। ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বেল্লাল। তার সাথে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তৃতীয় ও সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকায়। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক। তিনি জেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সাথে থাকা সিয়াম গুরুতর আহত হয়ে বর্তমানে কুমিল্লা পিপলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।একই দিনে তিনটি দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ
বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন বেড়েই চলেছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো আকাশ। আগুন নিয়ন্ত্রণে Read more

তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক জামিন আদেশ দেওয়ায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

ময়মনসিংহের খরস্রোতা খড়িয়া নদী এখন ফসলের মাঠ
ময়মনসিংহের খরস্রোতা খড়িয়া নদী এখন ফসলের মাঠ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে খড়িয়া নদী। এক যুগ আগেও নদীটি ছিল খরস্রোতা। সারা বছর ছিল বুক ভরা Read more

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল

দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। পশ্চিমবঙ্গের হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে ২ জানুয়ারি থেকে চলছে Read more

নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২
নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর Read more

সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ
সাফ অ-১৭ নারী ফুটবল, নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন