কুমিল্লায় যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ জানান। তারা অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মাহাবুল আলী রাশেদকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে। অথচ তিনি একজন পরিচ্ছন্ন, নিষ্ঠাবান এবং সৎ ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। শাসনগাছা বাসস্ট্যান্ডে তিনি কোনো পদে নেই, মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ওই এলাকায় তিনি নিয়মিত যাতায়াতও করেন না। তবুও তাকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলে না।মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি মহল রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য অসত্য তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু জনগণ এসব মিথ্যা অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেন, অবিলম্বে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার বন্ধ করতে হবে এবং যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এসময় বক্তব্য রাখেন দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান। তিনি বলেন, “মাহাবুল আলী রাশেদ একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কখনো শাসনগাছা বাসস্ট্যান্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাই এসব অপপ্রচারের নিন্দা জানাই।”মহানগর যুবদল ও দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য খোকন আহমেদ বলেন, “এলাকায় রাশেদের সুনাম নষ্ট করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব সংবাদ ছড়াচ্ছে। জনগণের সঙ্গে তার সম্পর্ক দৃঢ়, তাই মিথ্যার আশ্রয় নিয়েও কেউ তাকে হেয় করতে পারবে না।”শাসনগাছা বাস টার্মিনালের ইজারাদার ও মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, “রাশেদকে ঘিরে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেটি শুধু মিথ্যা নয়, এটি চরম উদ্দেশ্যপ্রণোদিত। যারা এ ধরনের অপকৌশল চালাচ্ছে, তারা আসলে সমাজে বিভাজন সৃষ্টি করতে চাইছে।”শ্রমিক ইউনিয়ন ৯৩৮-এর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু বলেন, “রাশেদ কখনো শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন না। অথচ তাকে ঘিরে শ্রমিকদের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এটি শ্রমিকদেরও অসম্মানিত করছে।”এছাড়া আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন আবুল মেম্বার, দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের (রিয়েল সার্ভিস) রোড সেক্রেটারি বদিউল আলম এবং আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন সুমন বক্তব্য রাখেন। তারা সবাই একযোগে বলেন, মাহাবুল আলী রাশেদ একজন নির্দলীয়ভাবে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে প্রতিপক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছে।বক্তারা শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ধরনের অপপ্রচার বন্ধ না হয় তবে আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। একইসঙ্গে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু Read more

আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!
আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত সমর্থক ও নির্দলীয় ব্যক্তিদেরও আসামি করায় Read more

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি Read more

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা Read more

পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে নিজ বসতঘর থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন