কুমিল্লা সদর দক্ষিণে একটি বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭ টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকায় বেসরকারী মাদক নিরাময় কেন্দ্র ‘নিউ যত্ন’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই বিক্ষুদ্ধ রোগীর স্বজনদের সাথে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মীদের সাথে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটেছে৷ নিহত যুবকের নাম কাজী সোহেল (৩৪)। সে বরুড়া উপজেলার লতিফপুর এলাকার কাজী বাড়ির শাহাদাত হোসেনের ছেলে। নিহতের পরিবারের দাবি, কাজী সোহেলকে নির্যাতন করে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীরা মেরে ফেলে তাকে ঝুলিয়ে রেখেছে। পরিবার সূত্রে জানা যায়, নিহত কাজী সোহেল মাদকাসক্ত থাকায় তাকে চলতি বছরের ২১ ফেব্রুয়ারী ঢুলিপাড়া এলাকার নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রে ভর্তি করানো হয়৷ কিন্তু, শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন পায় কাজী সোহেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত সোহেলের নিকটাত্মীয় মো. হাবিব মিয়া বলেন, তিন মাস আগে সোহেলকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। আমাদেরকে হঠাৎ করে জানানো হয় সোহেল নাকি ফাঁসি দিয়েছে। কিন্তু আমরা আসার পর তারা আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না বরং আমাদের লোকজনদের উপর হামলা করেছে। প্রায় দুই ঘন্টা হয়ে গেলেও আমাদেরকে লাশ দেখতে দেয়নি। আমরা নিরাময় কেন্দ্রের ভিতরের কয়েকজনকে জিজ্ঞেস করেছি তারা বলেছে সোহেলকে নির্যাতন করা হয়েছে। সোহেলকে নির্যাতন করে মেরে ফেলেছে তারা৷ আমরা এর বিচার চাই। এ প্রসঙ্গে নিউ যত্ন নামে মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক সাগর আবদুল্লাহ দাবি করেন, ওই যুবক নিজেই আত্মহত্যা করেছে। তারা যুবককে কোন নির্যাতন করেনি।এ বিষয়ে জানতে চাইলে সড়ক দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমরা সাথে সাথেই সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি৷ এটা নিয়ে কাজ করছি কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে Read more

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ জুন) সকালে উপজেলার Read more

‘গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি’
‘গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি’

গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার দাবি করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে গত Read more

যত আসনে একাই লড়বে জামায়াত
যত আসনে একাই লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জাল দিয়ে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন