কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।এবছর এটি কুমিল্লা জেলায় প্রথম করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তির মৃত্যু। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।রবিবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ৬৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখনো সরকারি পর্যায়ে কুমিল্লায় করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়নি। সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, “আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

এবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প Read more

পাহাড়ে জীববৈচিত্র্য ধ্বংস করে ব্যক্তি মালিকানাধীন পার্ক, জানেনা বনবিভাগ
পাহাড়ে জীববৈচিত্র্য ধ্বংস করে ব্যক্তি মালিকানাধীন পার্ক, জানেনা বনবিভাগ

বাঁশখালীতে পাহাড়ি টিলা কেটে প্রায় এক একর জায়গাজুড়ে স্থাপিত হয়েছে ব্যক্তি মালিকানাধীন পার্ক। বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর জলদি এলাকায় Read more

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি মাস এপ্রিলের ২১ তারিখ থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার Read more

গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট
গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ১০টি অটোরিকশার মোট ৩৪টি ব্যাটারি লুট Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন