শীতের আমেজ সাথে নিয়ে আসে নানা রকম ঐতিহ্যবাহী খাবার। তার মধ্যে একটি হলো কুমড়ো বড়ি-যা তরকারির একটি মুখরোচক খাদ্য। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের আগমনে নড়াইলের গ্রামাঞ্চলে শুরু হয়েছে কুমড়ো বড়ি তৈরির ধুম। তরকারির স্বাদকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে কুমড়ো বড়ি অতুলনীয়। শীতকাল এ বড়ি তৈরির উপযুক্ত সময় হওয়ায় এখন নড়াইলের বিভিন্ন গ্রামে দিনভর ব্যস্ত সময় পার করছেন নারীরা।কুমড়ো বড়ি তৈরির প্রধান উপকরণ মাসকলাইয়ের ডাল আর চালকুমড়া। এর সঙ্গে সামান্য মসলা। বাজার থেকে ডাল সংগ্রহ করে রাতে ভিজিয়ে রাখা হয়। ভেজানো ডাল মেশিনে ভাঙিয়ে তাতে পানি, বাটা চালকুমড়া ও মসলা মিশিয়ে তৈরি করা হয় বড়ির মধ্যে। এরপর টিনের চালে বা কাপড়ে গুটি গুটি করে বড়ি দেওয়া হয়। নরম অবস্থায় এগুলো পাতলা কাপড় বা মাচায় সারি করে রোদে শুকানো হয়। বর্ষাকাল বাদে বাকি মাসগুলোতে কমবেশি কুমড়ো বড়ি তৈরি করা হয়। বছরের ৬ মাস কুমড়ো বড়ি তৈরির ধুম পড়ে যায়। শীতকাল কুমড়ো বড়ি তৈরির ভরা মৌসুম। এ সময় গ্রামের প্রতিটা বাড়িতে কমবেশি কুমড়ো বড়ি তৈরি করা হয়। এই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবেও গুরত্ব পাচ্ছে এই কুমড়ো বড়ি।স্থানীয়রা জানান, শীতের সময় কুমড়ো বড়ির চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। পরিবারের প্রয়োজন মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করেন তারা। এতে নারীরা পরিবারের জন্য বাড়তি উপার্জন করতে পারছেন।নড়াইল শহরের হাটবাড়িয়া গ্রামের কুমড়ো বড়ির কারিগর ঝুমুর কুণ্ডু সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘এই গ্রামে আমরা ১০-১২ জন নারী বাণিজ্যিক ভাবে কুমড়ো বড়ি তৈরী করছি। আমরা প্রায় ৩০ বছর ধরে কুমড়োর বড়ি তৈরির কাজ করি। গ্রামের প্রতিটি বাড়িতে কমবেশি এ কুমড়ো বড়ি তৈরি কার হয়। আমরা ব্যবসা করি বলে প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি ডাল মেশিনে ভেঙে বড়ি বানাই। পাইকারি ২৫০ টাকা আর খুচরা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। আমরা নিয়মিত এই বড়ি তৈরি করে থাকি। ডালের দাম কম থাকলে আমাদের লাভের পরিমানটা একটু বেশি হয়,আর ডালের দাম বেশি থাকলে লাভ কম হয়। মাসকলাই আর ভুটের ডাল দিলে একটু স্বাদ বেশি হয়। অর্ডার দিলে ক্রেতার চাহিদা মত তৈরি করে দিয়ে থাকি। প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি বড়ি বিক্রয় করে থাকি। বছরের ৮ মাস কুমড়ো বড়ি তৈরি করি।’একই গ্রামের ইতি রানী কুণ্ডু সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমরা ডাল ভাঙার জন্য কেজি প্রতি ২০ টাকা নেই। আমাদের বড়ি অনেকেই বাড়িতে এসে কিনে নিয়ে যান। এছাড়া ঢাকা, খুলনাসহ বিভিন্ন জেলায়ও বিক্রি হয়। অনেক মানুষ হাটবাড়িয়া গ্রামে এসে বড়ি তৈরির পুরো প্রক্রিয়া দেখে কিনে নিয়ে যান। আমাদের বড়ির সুনাম দিনদিন বাড়ছে।’ভোক্তাদের অনেকেই জানান, শীতের কুমড়ো বড়ি খুবই জনপ্রিয়। ঘরোয়া পরিবেশে এখানে কুমড়ো বড়ি তৈরি হয়। স্থানীয় নারীদের হাতে তৈরি এই কুমড়ো বড়ি সুস্বাদু হওয়ায় কেবল নিজেরা নয়, উপহার হিসেবেও কিনে নিয়ে যান তারা। গ্রামের নারীরা খুব পরিশ্রম করে ভালো মানের বড়ি তৈরি করেন।এই এলাকার অনেক পরিবার নিজেদের চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রি করছেন। শীতের সময় কুমড়ো বড়ির চাহিদা থাকে সবচেয়ে বেশি। আর এই কুমড়ো বড়ি তৈরিকে ঘিরেই নড়াইলের নারীরা পাচ্ছেন বাড়তি আয়ের সুযোগ। হাটবাড়িয়া গ্রামের তৈরি কুমড়ো বড়ির চাহিদা এখন নড়াইল ছাড়িয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত বেড়ে ৬০
সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত বেড়ে  ৬০

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী।  এতে অন্তত ৬০ Read more

সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০) কে Read more

কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়
কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন