কুড়িগ্রামের ৯ কলেজের কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। কলেজগুলো হল নাগেশ্বরী উপজেলার কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যাণ মহিলা কলেজ, ছিলাখানা মডেল কলেজ, ফুলবাড়ি উপজেলার রাশেদ খান মেনন কলেজ, ভূরুঙ্গামারী উপজেলা ধলডাঙ্গা স্কুল ও কলেজ, রাজারহাট উপজেলার শিংগের ডাবড়ীহাট কলেজ, রৈামারী উপজেলা টাপুর চর স্কুল ও কলেজ, চর শৈলমারী আদর্শ মহিলা কলেজ ও উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজ। এই ৯ কলেজের মোট ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরমফিলাপ করলেও পরীক্ষায় অংশ নেয় ৫৪ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ৫৪জন পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া সবাই অকৃতকার্য হয়েছে।জানা যায়, নাগেশ্বরী পৌর এলাকায় গত ২০১৩ সালে স্থাপিত কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ থেকে এবারে প্রথমবারের মতো ০৩ জন, ২০০৩ সালে স্থাপিত সমাজ কল্যাণ মহিলা কলেজ থেকে ১ জন ও ২০০০ সালে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলায় স্থাপিত ছিলাখানা মডেল কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থী এবারে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই অকৃতকার্য হয়েছে। এ ছাড়া ধলডাঙ্গা স্কুল ও কলেজ থেকে ১ জন, শিংগের ডাবড়ীহাট কলেজ ১০ জন, রাশেদ খান মেনন কলেজ ১২ জন, টাপুর চর স্কুল ও কলেজ ৪জন, চর শৈলমারী আদর্শ মহিলা কলেজ ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল হক বলেন, নতুন প্রতিষ্ঠান তাই এমনটা হয়েছে। ছিলাখানা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, গত বছরেও এ প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো ছিল। ১৩ জন পরীক্ষা দেয় ৭ জন পাস করে। এবারে যে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় তারা ফরম পূরণ করতেই চাইনি। বাড়ি থেকে ডেকে এনে তাদের ফরম ফিলাপ করানো হয়েছিল।সমাজকল্যাণ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন। তাই এমনটা হয়েছে। রাশেদ খান মেনন কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম জানান, আমাদের কলেজে মোটামুটি পাঠদান হয়, আসলে বুঝতে পারছি না সবাই ফেল করলো।তবে আমরা আবারও পুনরায় খাতা মূল্যায়নের জন্য আবেদন জানানো হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!
সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!

সাংবাদিক সেজেও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই অভ্যুত্থানে শেখেরখীল রাস্তারমাথা এলাকায় ছাত্রদের ওপর হামলায় দায়ের Read more

জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৩০০টি  ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লক্ষ Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী Read more

কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন