বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯ নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. শফিউল আলম শফি।বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংবর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে আলহাজ মো. শফিউল আলম শফিকে আমন্ত্রণ জানানো হয়েছে।গ্রামীণ জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত বাংলাদেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন হলো “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম” (বিইউপিএফ)। সংগঠনটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সর্ববৃহৎ এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সরকারব্যবস্থায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও শক্তিশালীকরণে বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে।সংগঠনের কেন্দ্রীয় কমিটির নতুন সদস্যদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২০ ডিসেম্বর ২০২৫ ইং, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাংগঠনিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে এবং নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। একই সঙ্গে নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)–কে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় পর্যায়ের সকল জনপ্রতিনিধিকে উক্ত সংবর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য সবিনয় আহ্বান জানিয়েছেন বিইউপিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাজির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়া।এদিকে, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি বিইউপিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের Read more

খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ নামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ নামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) Read more

মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (০১ জুলাই) ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন