বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, চারজন ছাত্র মিলে এক ছাত্রকে মারধর করছে এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হচ্ছে। মারধরের শিকার স্বপ্ন এবং অভিযুক্ত জিমসহ অন্যরা ভীমজানি এলাকার বাসিন্দা এবং ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।ভিডিওটির সূত্র ধরে গত বৃহস্পতিবার সরেজমিনে এলাকায় গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, জিম নামের এক ছাত্র দীর্ঘদিন ধরে স্কুলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শিক্ষার্থীদের মারধর, হুমকি, এমনকি দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো তার প্রতিদিনকার কাজ হয়ে দাঁড়িয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, জিম প্রায়ই চাকু নিয়ে স্কুলে আসে এবং যেকোনো অজুহাতে শিক্ষার্থীদের হুমকি দেয়, মারধর করে। তার কথা না শুনলেই বিপদ।স্থানীয় এক যুবক জানান, শুধু স্কুলেই নয়, এলাকাতেও সে ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিছুদিন আগে সে তার এক বন্ধুকে চাকু দিয়ে আঘাত করেছিল বলে অভিযোগ করা হয়। এমনকি সম্প্রতি একজনকে ছুরিকাঘাতের ঘটনায় এক কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। অভিযোগ উঠেছে, সেই ঘটনাটির সাথেও জিম জড়িত।ভুক্তভোগী স্বপ্ন বলেন, পরীক্ষা শেষে আমাকে ডেকে এনে মারধর করেছে। কেন মেরেছে সেটাও আমি জানি না। এ বিষয়ে অভিযুক্ত জিম দাবি করে, ‘আমার ভাতিজিকে ডিস্টার্ব করেছিল স্বপ্ন, এজন্য তাকে ডেকে চড়-থাপ্পড় মেরেছি। তবে চাকু নিয়ে ঘোরাফেরা বা অন্যদের হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম জহিরুল ইসলাম বলেন, জিমের কারণে বিদ্যালয়ে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বহুবার সতর্ক করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি। তাকে টিসি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু স্থানীয় চাপে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, ভিডিওর কথা শুনেছি, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেয়া Read more

ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই Read more

ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মোটরসাইকেল চাপায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ভালুকার ভরাডোবা-ঘাটাইল Read more

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে Read more

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রবিবার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন