সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঅধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কিশোরগঞ্জে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নূর মোহাম্মদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন এসকে রাসেল।শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জেলা শহরের একটি রেস্তোরাঁয় সদস্যদের সরাসরি ভোটে সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাসস ও চ্যানেল আইয়ের প্রতিনিধি এসকে রাসেল।কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন পলাশ (মাই টিভি)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন খাইরুল আলম ফয়সাল (চ্যানেল ২৪) ও ফয়জুল ইসলাম পিংকু (গ্লোবাল টিভি)। সাংগঠনিক সম্পাদক পদে আছেন সুলতান রায়হান ভূইয়া রিপন (বৈশাখী টিভি) এবং কোষাধ্যক্ষ হয়েছেন শরফ উদ্দীন জীবন (বিজয় টিভি)।  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন তোফায়েল আহমেদ তুষার (দেশ টিভি), তথ্য ও প্রচার সম্পাদক এনামুল হক (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মেহবুব মনি (দৈনিক নওরোজ), এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক হাসান (ঢাকা জার্নাল)।কার্যকরী সদস্যরা হলেন, মশিউর কায়েস (এখন টিভি), সালেক হোসেন রনি (৭১ টিভি), আশরাফুল ইসলাম রাজন (চ্যানেল এস), আদি ইসলাম রাকিব (এনটিভি অনলাইন), সাব্বির হোসেন (সময়ের কণ্ঠস্বর) ও মেরাজ নাছিম (দৈনিক খবর সংযোগ)।নবনির্বাচিত নেতারা বলেন, ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম’ সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করবে। নেতৃবৃন্দ জেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, ক্লিনিক বন্ধের দাবি
ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, ক্লিনিক বন্ধের দাবি

বারবার ভূল চিকিৎসাসহ অপারেশন থিয়েটারে নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তিসহ ক্লিনিকটি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি Read more

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, দেশের অর্থনীতিকে যদি পরিবর্তন করতে হয়, Read more

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব
সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। এছাড়া সর্বনিম্ন বেতন ৩৫ হাজার Read more

রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা
রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষীপুরের রায়পুর উপজেলায় মোবাইল Read more

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে হুমকির মুখে ফেলায়, দেশ দুটি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে যোগদানের দিকে Read more

বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেল জিপিএ-৫
বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেল জিপিএ-৫

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে জাইমা জারনাস তানিশা। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন