কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির সুমন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা বুরুদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির সুমন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান মন্টু মিয়ার ছেলে।পুলিশ জানায়, রবিবার রাতে পাকুন্দিয়ায় একটি মসজিদের মধ্যে শেখ হাসিনার জন্মদিন পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ওই দিন রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম তার ফেসবুকে পোস্ট দিয়ে কর্মসূচি পালন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। ওই কর্মসূচির কয়েকটি ছবি উপজেলার ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক পেজে শেয়ার করার পর আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মাধ্যমে মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির সুমন সরকার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বুরুদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াদুল কবির ইয়ানের নেতৃত্বে জন্মদিনের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, দিনে কোন এক সময়ে বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী একটি স্থানে জড়ো হন। তারা সেখানে একটি মসজিদে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেন।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আ.লীগ নেতা কবির সুমনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আত্মগোপনে থেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর সিইসির দায়িত্বে থাকার অধিকার নেই’
‘হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর সিইসির দায়িত্বে থাকার অধিকার নেই’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করার পর নৈতিকভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) Read more

দুস্থদের ১৮ টন চাল প্যানেল চেয়ারম্যানের পেটে, অবশেষে পদ থেকে অব্যাহতি
দুস্থদের ১৮ টন চাল প্যানেল চেয়ারম্যানের পেটে, অবশেষে পদ থেকে অব্যাহতি

দিনাজপুরের হিলিতে গরিবের চাল আত্মসাতের অভিযোগে হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধাবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার Read more

মেঘনায় চাঁদাবাজের মুখোমুখি, গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ
মেঘনায় চাঁদাবাজের মুখোমুখি, গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ

কুমিল্লায় মেঘনা নদীতে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা তোলা অবস্থায় চাঁদাবাজদের মুখোমুখি হয় নৌ পুলিশের একটি দল। পরিস্থিতি ভয়াবহ হয়ে Read more

চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু Read more

বাংলাদেশির বিরুদ্ধে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ
বাংলাদেশির বিরুদ্ধে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ

মালয়েশিয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ মে) মালয়েশিয়ার দায়রা আদালতে শুনানি হয়। শুনানির Read more

‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’
‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন