কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গেছে। এ সময় বাসে থাকা অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছে।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ডাউকিয়া এরাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। তবে তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসছিল। এতে অন্তত ৪৫ জন যাত্রী ছিল। বাসটি কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৯ জন যাত্রী আহত হয়। ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। পরে আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসটি উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। রাত ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ শুরু করে তারা।দুর্ঘটনাকবলিত বাসটির কয়েকজন যাত্রী জানান, বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিল। সদর উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ডাউকিয়া এলাকার কাছাকাছি এসে বাসটি আরও এলোমেলোভাবে চলতে থাকে। এক পর্যায়ে বাসটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, ‘বাসটির বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে ধারণা করছি। ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২
ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিতকীডাঙা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি Read more

প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত
প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার Read more

নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামী লীগ নেতা আল আমিন (৪৫) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাতে নবীনগর উপজেলার কাজল্লা গ্রাম Read more

১০ মে: নামাজের সময়সূচি
১০ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন