কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পাশের কয়েকটি দোকান।শুক্রবার (২৩ মে) জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের রথখোলা নূর মসজিদ সংলগ্ন এশিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। এসময় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, জেলা শহরের রথখোলা নূর মসজিদ সংলগ্ন এশিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন বাড়তে থাকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচলও সাময়িক বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের কয়েকটি দোকান। ওই খুঁটিতে ইন্টারনেট, ডিসলাইন ও বিদ্যুতের তারের সংযোগ রয়েছে। ইন্টারনেট বক্সে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আকরাম হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রথখোলা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।’কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইন্টারনেট বক্সে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসি পরিচয়ে প্রতারণার মূল হোতা সুমন গ্রেফতার
ওসি পরিচয়ে প্রতারণার মূল হোতা সুমন গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় ওসি পরিচয়ে ইলেকট্রনিকস দোকান থেকে টিভি, ফ্রিজ ও সিলিং ফ্যান নিয়ে যাওয়ার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার Read more

অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার
অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা Read more

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(১ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ Read more

মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম
মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম

গানের সুরে মেতে ছিল করাচির সেই রাত। দর্শকেঠাসা ভেন্যু, মঞ্চে দাঁড়িয়ে সুরের জাদু ছড়াচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন