কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।নিহত বিজয় খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আহত সুজন একই এলাকার আক্কাস আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় খাড়ারা মাঠে তামাক গাছের ডাটা কাটছিলেন বিজয় ও সুজন। মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। আহত সুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগেই মিলবে নতুন টাকার নোট
ঈদের আগেই মিলবে নতুন টাকার নোট

সাধারণত প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঘিরে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতেও বিভিন্ন Read more

রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ
রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ

সদ্য প্রকাশিত এইচএসসি'র ফলাফলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ Read more

চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে

চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি।প্রধান Read more

উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!
উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!

কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়
এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়

এবার হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।মঙ্গলবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন