আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন চাইলেন সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই দাবি ব্যক্ত করেছেন।সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন বলেন, বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারায় উল্লেখিত বিশেষ বিধান মতে ‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়ন না হওয়ায় নতুন নেতৃত্বের বিকাশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই দলীয় কর্মকান্ডকে গতিশীল করতে একাধিক পদে যারা আছেন, তাদের এই বিধানের প্রতি সম্মান দেখিয়ে এক পদ রেখে বাকিগুলি থেকে পদত্যাগ করা উচিৎ।বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে উদ্দেশ্য করে রুহুল হোসাইন বলেন, ময়মনসিংহ বিভাগের সাতটি জেলার সাংগঠনিক কর্মকাণ্ড ও নিজের ব্যবসার কারণে তাকে প্রায়শই দেশ-বিদেশে ব্যস্ত থাকতে হয়, বিধায় জেলার রাজনীতিতে সময় দিতে পারেন না। তাই জেলার রাজনীতির প্রকৃত চিত্র জানতে অন্যের মনগড়া কথার উপর নির্ভর করতে হয়। এর ফলে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে দলের এক শ্রেণীর নেতা-কর্মীরা অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে দলকে বিতর্কিত করছে।রুহুল হোসাইন বলেন, বর্তমান অচলাবস্থা নিরসনে ১৩ উপজেলা নিয়ে গঠিত বিশাল কিশোরগঞ্জ জেলায় বিএনপির রাজনীতিকে নিয়মতান্ত্রিক রাখতে জেলা সদর থেকে সার্বক্ষণিক সক্রিয় থাকবে এমন কাউকে সভাপতি হওয়া উচিৎ মনে করে আমি প্রার্থী হয়েছি।মতবিনিময় সভায় বিএনপি নেতা আবু নাসের মিন্টু হিলালী ও অসীম সরকার বাধনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ওই দুর্ঘটনা Read more

‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ নামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ নামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) Read more

জীবননগরে সেনাবাহিনীসহ এসিল্যান্ডের ট্রেড লাইসেন্স যাচাই অভিযান
জীবননগরে সেনাবাহিনীসহ এসিল্যান্ডের ট্রেড লাইসেন্স যাচাই অভিযান

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ট্রেড লাইসেন্স, ডিসিআর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু
কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন