ভালো নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম। ২০১৩ সাল থেকে কিডনি সমস্যায় ভুগছেন তিনি। কয়েক বছর ধরে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অভিনেত্রীর মা এই ভালো, এই খারাপ।সম্প্রতি অবস্থার অবনতি হলে গত ২১ জুন রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মরিয়ম বেগমকে ভর্তি করা হয়।এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন নায়িকার মেজো বোন ফিরোজা পারভীন খেয়ালি।হাসপাতাল থেকে তিনি বলেন, ‘গত শনিবার রাতে আম্মুকে হাসপাতালে ভর্তি করেছি। তার আগে সকালে রক্ত পরীক্ষা করলে রিপোর্ট ততটা ভালো আসেনি। এখন তার শারীরিক অবস্থা ভালো না। রক্ত দিতে হচ্ছে। আম্মুর কিডনি কাজ করছে না। শ্বাসকষ্টে সমস্যা হচ্ছে। চার ব্যাগ রক্ত দিতে হবে। এরপর ডায়ালাইসিস করতে হবে। কিন্তু আম্মু ভয় পাচ্ছেন। ভয় না কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’তিনি আরও বলেন, ‘আব্বুর অবস্থা আম্মু কাছ থেকে দেখেছেন যে কারণে ডায়ালাইসিস করাতে ভয় পাচ্ছেন। তার মৃত্যুর পর থেকে আরও অসুস্থ হয়ে গেছে। আম্মুর দুটি কিডনিতেই সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরও বাড়ছে। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত চিকিৎসা চলছে।’‘ভুল’ সিনেমার নায়িকা ফিরোজা পারভীন বলেন, ‘হাসপাতালে আরও কতদিন থাকতে হবে জানি না। ঈদের দিনও এখানেই ছিলাম। এখন হাসপাতালই আমাদের বাড়িঘর। মাঝে বাসায় ৬ দিন থেকে আবার আম্মুকে ভর্তি করেছি। তার আগে এপ্রিল ও মে মাস মিলিয়ে ১ মাস ১৩ দিন হাসপাতালে ছিলাম। এখন আমাদের এভাবেই দিন-রাত যাচ্ছে।’বেশ কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে দূরত্ব পপির। চলতি বছরের শুরুর দিকে তাদের পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। জমি নিয়ে তাদের এই দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। বর্তমানে মা, ভাইবোনদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন পপির।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি
নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নগারিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির Read more

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে Read more

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি Read more

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ চলছে

মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দল। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই Read more

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা
বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন