ভারতের বিহারের একটি গ্রামে এক পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কালোজাদু চর্চার অভিযোগে ওই পাঁচজনকে পিটিয়ে হত্যার পর মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দিয়েছেন গ্রামবাসীরা। পরিবারটির কালোজাদুর কারণে এক শিশুর মৃত্যুর পর তাদের ওপর ক্ষুব্ধ গ্রামবাসীরা হামলা করেন বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার এক বিবৃতিতে বিহার রাজ্য পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনা ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অপরাধের কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তাদের একজনের বয়স ৭৫ বছর।পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের ঘটনার প্রধান অভিযুক্ত গ্রামের এক ব্যক্তি সম্প্রতি তার ছেলের মৃত্যুর জন্য ওই পরিবারটিকে দায়ী বলে মনে করতেন। তিনি ওই পরিবারটির বিরুদ্ধে কালোজাদু চর্চার অভিযোগ করেন।ওই পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে হত্যার পর মূলহোতা ও অন্যান্যরা তাদের মরদেহ ট্রাক্টরে তুলে নিয়ে গিয়ে একটি পুকুরে ফেলে দেয় বলে জানিয়েছে বিহার পুলিশ।হত্যাকাণ্ডের শিকার পরিবারটির সবাই ভারতের ওরাঁও জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এমনকি ঘাতকেরাও একই জনগোষ্ঠীর সদস্য। ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি বিহার; যেখানকার প্রায় ১৩ কোটি বাসিন্দার বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী।কুসংস্কারে বিশ্বাসের বিরুদ্ধে প্রচারণা চললেও ভারতের গ্রামাঞ্চলে বিশেষ করে বিচ্ছিন্ন আদিবাসী এলাকাগুলোতে কালোজাদুর প্রতি মানুষের এখনও ব্যাপক বিশ্বাস রয়েছে। বিহারসহ দেশটির কিছু রাজ্যে কালোজাদু ও কুসংস্কারে বিশ্বাসী লোকজনের বিরুদ্ধে সহিংসতা রোধে আইনও চালু করা হয়েছে।দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই ‘ডাইনী’ হিসেবে আখ্যা দিয়ে নারীদের ওপর হামলা করা হয়। তবে পাঁচ সদস্যের একটি পুরো পরিবারকে হত্যা এই ধরনের বর্বরতার সাম্প্রতিক ঘৃণ্য উদাহরণ।ভারতের জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে ভারতে কালোজাদু সন্দেহে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। যাদের বেশিরভাগই নারী।দেশটিতে কেউ কেউ সত্যিই কালোজাদুতে বিশ্বাসী হলেও এসব হত্যাকাণ্ডের পেছনে হামলাকারীদের প্রায়ই জমি ও সম্পত্তির দখল নেওয়ার মতো অন্যান্য উদ্দেশ্যও থাকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বান্দরবানের লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আলামত হিসেবে জব্দকৃত বিরোধপূর্ণ 'গর্জন গাছ' মামলার বাদী পক্ষের কেয়ারটেকার মোজাম্মেল ও থানা পুলিশের এসআই Read more

এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র যুগান্তরকে Read more

শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরের সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের Read more

২৬ মে: নামাজের সময়সূচি
২৬ মে: নামাজের সময়সূচি

 আজ সোমবার, ২৬ মে ২০২৫ ইংরেজি, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২৭ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দুই দেশের শীর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন