গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মালামাল চুরির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী মোছাঃ ফুলবানু (৩৪) কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি জানান, গত ২৭ এপ্রিল গভীর রাতে (প্রায় রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত) ধোপাচালা এলাকার আয়নাল হকের বাড়ির একটি টিনশেড কক্ষে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন—মোঃ ফাহিম ওরফে সোহাগ (৩৫), মোঃ রায়হান (৩৬) এবং মোঃ হাফিজুল ইসলাম (১৯)।ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের পাশাপাশি অভিযুক্তরা তার কাছে থাকা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামালও চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোঃ হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি দু’জন পলাতক রয়েছেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুস সেলিম জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে ভুক্তভোগী নারী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সকল আসামির দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

“পরিমাপে কারচুপি একটি জঘন্য অপরাধ, যা সব ধর্মেই নিষিদ্ধ। আমাদের উচিত সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবন পরিচালনা করা। পণ্যে ভেজাল Read more

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজার শহরের গির্জাপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া খুন হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা Read more

আজ ১২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন