গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ঘটনায় নিহতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ডগ্রামের শফিকুল ইসলাম (৫৩) এবং বগুড়া জেলার আলী ঈশ্বর ঘাট এলাকার সাদেক আলির মেয়ে নাসরিন নাহার (৩০)। এছাড়া নাসরিনের স্বামী ও সন্তানও দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশা ফুলবাড়িয়া থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি

গত আগস্ট মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত ও ১২৬১ জন আহত হয়েছেন বলে Read more

নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর
নাগরপুরে কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ হস্তান্তর

"পুষ্টি বাগান গড়ি, স্বাস্থ্যকর জীবন গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুপাতি প্রতি জমি Read more

ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব
ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব

তিনবার আইপিএলের ফাইনালে খেলে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জেতা Read more

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে এবং অপর এক তরুণীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন Read more

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে আজ রোববার (২১ ডিসেম্বর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে Read more

৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন