গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে আটক করা হয়।সোমবার (০২ মে) রাত ১১টা ৪০ মিনিটে কালিয়াকৈর ভান্নারার বেলতলা এলাকার নিজ বাড়ি থেকে জাল টাকার নোট তৈরির মেশিনসহ তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিয়াজ হোসেন (২২), তিনি কালিয়াকৈর উপজেলা ভান্নারার বেলতলা গ্রামের বাসিন্দা।র‍্যাব সূত্রে জানা যায়, আসামি রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছেন। পরবর্তীতে সেই জাল টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা অনুযায়ী বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে সর্বমোট ১০,০৬৫০০/- টাকার জাল নোট ও জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা
পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা

‘লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করতে পর্তুগালে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাব Read more

নাগরপুরের দেবেন্দ্র মণ্ডল: অন্ধত্বের মধ্যেও অদম্য সংগ্রামী জীবন
নাগরপুরের দেবেন্দ্র মণ্ডল: অন্ধত্বের মধ্যেও অদম্য সংগ্রামী জীবন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নঙ্গিনাবাড়ী ১নং ওয়ার্ডের বাসিন্দা দেবেন্দ্র মণ্ডল ছোটবেলা থেকেই খেলাধুলায় ভীষণ আগ্রহী ছিলেন। বিশেষ করে ফুটবল ছিল তার Read more

সরকার স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে বদ্ধপরিকর: ড. ইউনূস
সরকার স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে বদ্ধপরিকর: ড. ইউনূস

জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রোববার Read more

গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন
গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগ এনে থানায় Read more

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের
১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, "১১ জুলাই সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ Read more

শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!
শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন