গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ হোটেল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে এবং জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো— রাজশাহী জেলার বাগমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. মমিনুল ইসলাম মোহন (২২) এবং পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচুড়া গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)। তারা দুজনেই আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।মৃত কিশোরীর নাম জোনাকি (১৭), বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই দুই যুবক কিশোরীকে নিয়ে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় আব্দুল মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একাধিকবার ধর্ষণের পর কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে রক্তক্ষরণ শুরু হয়।পরে হোটেল থেকে বের করে কিশোরীকে একটি ফার্মেসিতে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। তাতে অবস্থার উন্নতি না হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে কিশোরীর মৃত্যু হয়।এ সময় এ্যাম্বুলেন্স চালক বিষয়টি বুঝতে পেরে কৌশলে গাড়িটি মির্জাপুর থানায় নিয়ে যান। সেখানে পুলিশ দুই যুবককে আটক করে কালিয়াকৈর থানায় খবর দেয়।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান বলেন, “কিশোরীর মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা
শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান Read more

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। নাটোরের Read more

ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর
ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে Read more

সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা
সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা

নাটোরের সিংড়ায় গোলাম হোসেন বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি অনলাইন জুয়ায় Read more

গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন