গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে ওই অজ্ঞাত ব্যক্তি অসুস্থ ও অস্বাভাবিক অবস্থায় কালামপুর দক্ষিণপাড়া এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে এলাকাবাসী ধারণা করেন, তিনি মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ। পরে তারা সহানুভূতির বশে তার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ তার মৃত্যু হলে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া দিন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

বিএনিপ নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের Read more

পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার
পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার

ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার Read more

সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন।আজ সোমবার (২২ Read more

নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬
নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬

নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় এক নারীসহ ভূয়া চার পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে Read more

স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও
স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন