বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মাঠ মাতাতে চলেছেন। ১০ ওভারের এই সংক্ষিপ্ত সংস্করণের ফ্র্যাঞ্চাইজি লিগে মন্ট্রিয়াল টাইগার্স সাকিবকে তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে।আগামী ৮ অক্টোবর পর্দা উঠবে কানাডার সুপার সিক্সটি আসরের, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র সাকিব নন, আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে দেখা যাবে।এই তালিকায় রয়েছেন জশ ব্রাউন, শ্রীলঙ্কার ইসুরু উদানা, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই, এবং টম মুরসের মতো নাম। টুর্নামেন্টের অন্যান্য দলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখের আধিপত্য দেখা যাবে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও মঈন আলী, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজারাও এই আসরে নাম লিখিয়েছেন।মন্ট্রিয়াল টাইগার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়
৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর অপেক্ষার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করলেও, সময় Read more

ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক
ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক

সিরাজগঞ্জে ভিক্ষা করে জমানো তিন বস্তা টাকা উদ্ধার হয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে Read more

পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?

নারী নাকি পুরুষ, কারা বেশি হাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গবেষকরা। আর এতেই প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষাটি বলছে, Read more

আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর Read more

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি Read more

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের
গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের

কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে সোমবার (৭ এপ্রিল) আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন