নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে।শনিবার (১৭ মে) ভোর রাতের দিকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগের চেষ্টা করেন। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা রুমেল পলাতক ছিলেন। শুক্রবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। বিমান বন্দরে পুলিশ তাকে আটক করে। তাকে আটকের বিষয়টি আমাকে জানানো হয়েছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।  এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার Read more

পলাশবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পলাশবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন
এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান Read more

বেহাল দশা ভোলার শিল্প নগরী বিসিকের, ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা
বেহাল দশা ভোলার শিল্প নগরী বিসিকের, ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভোলা শহরের পৌর চরনোয়াবাদ এলাকায় ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক)। এই নগরীতে Read more

বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি
বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই Read more

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’
মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন