ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান সম্প্রতি জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির নির্বাচিত হয়েছেন। তবে একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের ২০১৯ সালে ঘোষিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নম্বর সদস্য। অতীতে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করতেন। স্থানীয়দের একাংশের দাবি, সে সময় তিনি তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।এদিকে প্রায় এক বছর আগে মিজানুর রহমান জামায়াতে ইসলামীর খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির নির্বাচিত হন। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।খাড়েরা ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সভাপতি নাসিরুদ্দিন অভিযোগ করে বলেন, ‘পূর্ববর্তী সরকারের সময় তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নানা সুবিধা ভোগ করেছেন। এখন রাজনৈতিক বাস্তবতা বদলানোর পর নিজের অবস্থান রক্ষায় নতুন দলে আশ্রয় নিয়েছেন। জনগণ এসব বিষয় সম্পর্কে সচেতন।’কৃষক দলের সদস্যসচিব বাবুল মিয়া বলেন, ‘একজন জনপ্রতিনিধির এভাবে বারবার রাজনৈতিক অবস্থান পরিবর্তন জনমনে হতাশা তৈরি করে। আদর্শের রাজনীতির বদলে এখানে ব্যক্তিস্বার্থই মুখ্য হয়ে উঠছে।’তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমি আগে ইউপি সদস্য ছিলাম, এখনও আছি। হয়তো সে কারণেই আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে গেছে। কে কখন নাম অন্তর্ভুক্ত করেছে, তা আমার জানা নেই। সাধারণত যে সরকার থাকে, মানুষ তার সঙ্গেই চলার চেষ্টা করে।’জামায়াতে ইসলামীর খাড়েরা ইউনিয়ন শাখার আমির শরীফ উদ্দিন জানান, প্রায় এক বছর আগে মিজানুর রহমানকে ৮ নম্বর ওয়ার্ডের আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য—এমন তথ্য তার জানা ছিল না।কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী বলেন, ‘মিজানুর রহমান আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন—এ তথ্য আমাদের অজানা। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জ্যান্ত বোমা’ হয়ে উঠছে পঞ্চগড়ের অনুমোদনহীন ফিলিং স্টেশনগুলো
‘জ্যান্ত বোমা’ হয়ে উঠছে পঞ্চগড়ের অনুমোদনহীন ফিলিং স্টেশনগুলো

পঞ্চগড়ের বিভিন্ন বাজারে প্রশাসনের চোখের আড়ালে গড়ে উঠেছে অনুমোদনহীন মিনি ফিলিং স্টেশন। সাধারণত, ফিলিং স্টেশন স্থাপন করার ক্ষেত্রে জেলা প্রশাসকের Read more

মেসির গোল সত্ত্বেও বিধ্বস্ত ইন্টার মায়ামি
মেসির গোল সত্ত্বেও বিধ্বস্ত ইন্টার মায়ামি

মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির একমাত্র গোলটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি। এটি Read more

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের
জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ Read more

গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই Read more

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।মঙ্গলবার(২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন