রাজবাড়ীর পাংশা উপজেলার ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের ওয়াশরু‌মে একছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) এই ঘটনায় ওই ছাত্রীর বাবা পাংশা ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। মামলার পর অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। এর আগে বুধবার পাংশা উপ‌জেলার ড.কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জে এ ঘটনা ঘটে।  মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ওই কি‌শোর ছাত্র বাহাদুরপুর ইউনিয়নের ডা‌ঙ্গিপাড়া গ্রা‌মের বাসিন্দা ছাবের মণ্ডলের ছেলে। তারা ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী হওয়ায় তা‌দের মধ্যে পরিচয় ও প্রেম হয়। এই সুযোগে ওই ছাত্র বিয়ের প্রলোভন দে‌খি‌য়ে ছাত্রী‌কে একা‌ধিকবার ধর্ষণ ক‌রে। সর্বশেষ বুধবার ক‌লে‌জের ওয়াশরু‌মে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে। প‌রে বিষয়‌টি ক‌লেজ কর্তৃপক্ষ টের পে‌য়ে তাদের অভিভাবকদের খবর দেয়। এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি সালাঊ‌দ্দিন ব‌লেন, ওই ছাত্রীর বাবা বাদী হ‌য়ে আজ মামলা দা‌য়ের ক‌রে‌ছে। মামলার পর আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরকুট লিখে রোকসানা (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং বৈবাহিক জীবনের টানাপোড়েন Read more

ধর্ম-বর্ণ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
ধর্ম-বর্ণ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ Read more

৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩২ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে
বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ফুটবল Read more

‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে’
‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাইরের ইন্ধনে পুজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো। দুর্গাপূজা ও বিজু উৎসব Read more

লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি
লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন