দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় ২ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এসব বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর Read more

স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর
স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের পর স্বামী ও সন্তান দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে Read more

কারওয়ানবাজার-আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ
কারওয়ানবাজার-আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক Read more

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় আশেপাশের প্রায় ১১টি Read more

শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!
শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদ আছে কিন্তু চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত Read more

৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে: সালাহউদ্দিন আহমেদ
৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে। তবে অত্যন্ত ধীরগতিতে। আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, আগস্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন