চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে টানেলের ভেতরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টানেল কর্তৃপক্ষ জানায়, দ্রুতগতিতে চলার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায়। এতে ৪–৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর টানেল কর্তৃপক্ষ দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।বিষয়টি নিশ্চিত করে টানেলে দায়িত্বরত কর্ণেল ফারুক আহমেদ বলেন, ‘অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি হয়নি। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা মডেল থানার উপপরিদর্শক নিদর্শন বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বাসটি টানেল কর্তৃপক্ষ উদ্ধার করে রেখেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় চার–পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গেছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির Read more

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে Read more

দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিলেন ইউএনও
দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিলেন ইউএনও

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে ফ্লাইওভারের ওপর পড়ে থাকা স্বামী-স্ত্রীকে কুমুদিনী হাসপাতালে পৌঁছে দিয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ নিহত দুই
সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ নিহত দুই

বাউফল-লেবুখালী মহাসড়কে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিক্সা ও টমটমের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুমকি Read more

জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক
জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক

জামালপুরে এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি রাজধানী ঢাকা থেকে জামালপুরে এসেছেন। বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত Read more

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন