চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে স্ত্রী কুনসুমা বেগম (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আব্দুল আজিজ পলাতক রয়েছেন।বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুনসুমার মৃত্যু হয়। এর আগে ভোর ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কুনসুমা বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। দুই বছর ধরে স্বামী আজিজকে নিয়ে কর্ণফুলীর খোয়াজনগরে ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার ভোরে আবারও ঝগড়ার একপর্যায়ে আজিজ শিলপাটা দিয়ে কুনসুমার মাথায় আঘাত করেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কুনসুমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আজিজ পলাতক হন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে Read more

পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’

রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, Read more

মেহেরপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
মেহেরপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

ঢাকঢোল ও কাঁসার বাজনার তালে নাচছে লাঠিয়াল দলের সদস্যরা। লাঠির বিশেষ কসরতে আক্রমণ ও পাল্টা আক্রমণে রক্ষা ও প্রতিহতের উন্মাদনা। Read more

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও Read more

‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত
‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে প্রাণোৎসর্গকারী 'হাওর বীর সাবিকুল' স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

লক্ষ্মীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে পুকুর থেকে রাহাত হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন