কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়।সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থ্যাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার সীমান্তঘেঁষা সুরিন প্রদেশের একটি ভবনে তারা যে হামলা চালিয়েছে, তা আত্মরক্ষার অংশ হিসেবে করা হয়েছে। ওই ভবনটি থেকে কম্বোডীয় সেনারা থাইল্যান্ডে ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছিল বলেও দাবি করেছে রয়্যাল থাই আর্মি (আরটিএ)।সেনাবাহিনীর ভাষ্য মতে, ভবনটিতে কোনো বেসামরিক মানুষ ছিলেন না এবং এটি ফাঁকা অবস্থায় কামান হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।থাই সীমান্তের কপ চুয়েং জেলার চং চম পয়েন্ট সংলগ্ন এলাকায় ওই ভবনটিতে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থাই সেনাবাহিনী এই ব্যাখ্যা দেয়। ভিডিওটিতে দেখা যায়, সীমান্তের ওপারে থাকা ভবনটিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর ছোঁড়া অস্ত্র আঘাত করে।ধারণা করা হচ্ছে, ভবনটি একটি ক্যাসিনো ছিল এবং সেখানে কোনো বেসামরিক লোকজন অবস্থান করছিল না।থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডীয় সেনারা বারবার বেসামরিক ভবন ব্যবহার করে থাইল্যান্ডে হামলা চালাচ্ছে, যা মানবঢাল হিসেবে ব্যবহারের শামিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা
শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান Read more

যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা Read more

শরীয়তপুরের সেই ডিসির কান্নার ভিডিও ভাইরাল
শরীয়তপুরের সেই ডিসির কান্নার ভিডিও ভাইরাল

এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর সদ্য ওএসডি হওয়া শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের Read more

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় প্রত্যাহার এসপিকে যোগদানের নির্দেশ

চিকিৎসা নিতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ৩ মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে Read more

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

ইমরানের ডাকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০
ইমরানের ডাকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে বিক্ষোভের কর্মসূচির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন