কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফোক্কারপাড়া গ্রামে। এ ঘটনায় শুক্রবার (২৫ জুলাই) রাতে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন- উপজেলার করগাঁও ফোক্কারপাড়া গ্রামে মৃত আবদুল গণির স্ত্রী কমলা আক্তার (৬০), বড় ছেলে মোতালিব (৪০) ও ছোট ছেলে মান্নান (৩০)। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার করগাঁও ফোক্কারপাড়া গ্রামের কমলা আক্তারের সঙ্গে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আতাব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার দুই পক্ষ নিয়ে সালিস হলেও সমাধান হয়নি। পূর্ব বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কমলা আক্তারের বাড়ির পশ্চিম পাশে কোনাপাড়া মৌজাস্থিত পৈতৃক জমিতে প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে জমিতে গিয়ে বাধা দিলে আতাব আলী ও তার লোকজন কমলা আক্তারকে মারপিট করে। এসময় কমলা আক্তারের ডাক-চিৎকারে তাঁর বড় ছেলে মোতালিব ও ছোট ছেলে মান্নান এগিয়ে আসলে আতাব আলী, ইনাম উদ্দিন ও তার ছেলে ওয়াহিদ তাদের হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি মারতে শুরু করে। এসময় তাদের উদ্ধারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন পূর্বক ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কমলা আক্তারের ছোট ছেলে মান্নান। অভিযোগকারী মান্নান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় আতাব আলী, ইনাম উদ্দিন, রাতে আমার বাড়ির সামনে এসে পুনরায় হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে গেছেন। আশা করবো, প্রশাসন এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিবে। এসব বিষয়ে অভিযুক্ত আতাব আলী ও ইনাম উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তার ভিত্তি নেই। জমিতে আমাদের অধিকার রয়েছে। কথা কাটাকাটি হয়েছে সত্যি কিন্তু অন্যগুলো সঠিক নয়। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক
জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

জয়পুরহাট সীমান্তে মাদকদ্রব্যসহ নাসিম হোসেন (২৫) এক যুবক আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় Read more

ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী
ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের Read more

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা Read more

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান Read more

সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন