বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে বাংলাদেশের কিছু গণমাধ্যম।এর আগে সকালে পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে গুজব বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।পরে এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন দলের নেতাদের কক্সবাজার যাওয়ার কারণ জানান।বিকেলে পাঠানো সেই বার্তায় মুশফিক উস সালেহীন বলেন, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এনসিপি’র ৩ জন আমন্ত্রণ পেয়েছেন। সেখানে যোগ দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। লিঁয়াজো কমিটির অংশ হিসেবে এই উপদেষ্টা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আমন্ত্রণ পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী।তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের মধ্যে দাওয়াত পেয়েছেন হাতেগোনা কয়েকজন। স্থান সংকুলান হবে না দেখে নাকি সবাইকে দাওয়াত দেয়া হয়নি। দাওয়াতপ্রাপ্তদের মধ্যে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আছেন, কিন্তু অধিকাংশ সমন্বয়কদের বাদ দিয়ে এই অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে যোগ দেয়া তারা সমীচীন মনে করেননি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের Read more

৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার
৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৩ লাখ Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফায় আহত ৪
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফায় আহত ৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ৪ জন আহত হয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন