কক্সবাজার সদরের লিংকরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবার ও স্বজনদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়—তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার বাসিন্দা। তিনি শেখ আমান উদ্দীন চৌধুরীর পুত্র এবং দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। পরিবার নিয়ে তিনি কক্সবাজারের প্রবেশ পথ লিংকরোড স্টেশনের একটি চারতলা ভবনের ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি বিসিক শিল্প এলাকায় কাঠ সরবরাহসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।শেখ মেজবাহর ব্যক্তিগত ম্যানেজার মো. রাকিব জানান, ফজরের আজানের পর তিনি মসজিদে নামাজ পড়তে যান এবং নামাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। বিষয়টি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।ম্যানেজার রাকিব বলেন, সিসিটিভি দেখে মনে হয়েছে, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাকে হয়তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কারণ পড়ে যাওয়ার পর তার মধ্যে কোনো নড়াচড়া দেখা যায়নি।ঘটনার পরপরই খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যা। এ বিষয়টি মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে, ভবন থেকে পড়ে যাওয়ার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিচে পড়ার সঙ্গে সঙ্গেই শেখ মেজবাহ উদ্দিন চৌধুরীর শরীর কোনো নড়াচড়া করেনি। বিষয়টি দেখে নেটিজেনরা মন্তব্য করছেন, এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, কেউ যদি নিজে থেকে লাফিয়ে পড়তেন, তাহলে স্বাভাবিকভাবে নিচে পড়ে কিছুটা নাড়াচাড়া করার সম্ভাবনা থাকত। অথচ ফুটেজে তার পুরোপুরি নিথর অবস্থান, ঘটনার প্রকৃতি নিয়ে জনমনে বাড়তি সন্দেহ তৈরি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন Read more

‘হাইপারনোভা’ উন্নত স্মার্টগ্লাস নিয়ে আসছে মেটা
‘হাইপারনোভা’ উন্নত স্মার্টগ্লাস নিয়ে আসছে মেটা

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) শুরু হতে যাওয়া বার্ষিক কানেক্ট ইভেন্টে নতুন একটি স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা উন্মোচন করতে যাচ্ছে মার্ক Read more

‘সব শেষ’ ভাবা ১৩ শিক্ষার্থীর মুখে হাসি
‘সব শেষ’ ভাবা ১৩ শিক্ষার্থীর মুখে হাসি

নানা প্রতিকূলতা, চোখের জল আর হতাশা কাটিয়ে অবশেষে আবারও কলম হাতে নিতে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী। প্রবেশপত্র না Read more

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত, ভারতকে দোষারোপ
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত, ভারতকে দোষারোপ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ।পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানয়, মঙ্গলবার Read more

সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সচিবালয়ে ভাতা দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাহবাগ থানায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন