ওমানে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি তাদের বৈধ হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। সোমবার (২ জুন) ওমান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়েছে।মধ্যপ্রাচ্যের দেশটির সালালাহ’য় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমান সরকারের সাধারণ ক্ষমার আওতায় জরিমানা ছাড়া প্রবাসীদের ভিসা নিয়মিত করার সুযোগ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে খুব শিগগিরিই সালালাহ’য় একটি কনস্যুলার ট্যুরের পরিকল্পনা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) কর্তৃক ওই কনস্যুলার ট্যুর সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং জনসমাগম একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখার অনুরোধের প্রেক্ষিতে https://forms.gle/22srf2kcJDJXn36J9 এই লিংকে একটি সেবা প্রদান সহায়ক তথ্য ফর্ম প্রস্তুত করা হয়েছে। এই অবস্থায় শুধুমাত্র সালালাহ’য় শিগগিরই অনুষ্ঠিতব্য কনস্যুলার ট্যুরের সময়ে নতুন ই-পাসপোর্ট এলরোলমেন্ট সম্পন্ন করতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের লিংকটি ব্যবহার করে (একবারের বেশি নয়) সংযুক্ত ফর্মটি পূরণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।দূতাবাস জানায়, ওই ফর্মে দেয়া তথ্যের আলোকে সালালহ’য় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য মনোনীত নির্দিষ্ট সংখ্যক সেবা প্রার্থীর নাম অথবা পাসপোর্ট নম্বর, এনরোলমেন্টের তারিখ ও সিরিয়াল নম্বরসহ তালিকা প্রস্তুত করে দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, ওই সিরিয়াল বা ক্রম অনুসারে পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হবে।এছাড়াও সংযুক্ত লিংকে প্রদত্ত ফর্মটিতে সঠিক তথ্য দেয়ার পাশাপাশি ফর্মটি সময়মতো পূরণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে কেউ মিথ্যা বা বিভ্রান্তিকর কিংবা ভুল তথ্য দিলে তার এনরোলমেন্ট পেতে অসুবিধা হবে বলেও সতর্ক করেছে দূতাবাস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার পরিবেশন Read more

গরিবের চাল নিয়ে হর্তা-কর্তাদের ব্যাপক দুর্নীতি
গরিবের চাল নিয়ে হর্তা-কর্তাদের ব্যাপক দুর্নীতি

কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহত্তর রাজাপালং ও রত্নাপালং দুই ইউনিয়নে 'ভিজিএফ' ও 'ভিডব্লিউবি' চাল বিতরণে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে।সোমবার (২৬ Read more

জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২
জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে মনোহরপুর ইউপি সদস্য দুধবারীসহ দুইজনকে আটক করেছে। সোমবার (২৬ মে) আনুমানিক ভোর ৪টার দিকে Read more

টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক
টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুইদিনে ৩৯ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৪(বিএন) আনসার ব্যাটালিয়ন Read more

এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান
এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে এমপি ভোট Read more

১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন