ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালুওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এখন থেকে এক থেকে তিন বছর মেয়াদের রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন। এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর-জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকির জারি করা ঘোষণা অনুযায়ী, প্রবাসী এখন তাদের রেসিডেন্ট কার্ডের জন্য তিনটি বিকল্প থেকে বেছে নিতে পারবেন। এক বছরের জন্য ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ ওমানি রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ ওমানি রিয়াল ফি দিতে হবে। তবে হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হয়ে গেলে নতুন কার্ড নিতে ২০ রিয়াল ফি দিতে হবে।প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে ওমানি নাগরিকদের জন্য ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ বাড়িয়ে ১০ বছর পর্যন্ত করা হয়েছে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওমানি আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপন ফি ১০ রিয়ালই রাখা হয়েছে।এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে।বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন সংশোধনী প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্পের জন্য করা হয়েছে।২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ লাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত
নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে গলাচিপা উপজেলায় বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। Read more

এনবিআর বিলুপ্ত করে দুই পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাস
এনবিআর বিলুপ্ত করে দুই পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ 'রেভিনিউ পলিসি ডিভিশন' এবং 'রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন' তৈরির অধ্যাদেশ পাস হয়েছে। বৃহস্পতিবার Read more

পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা
পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়ার প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী। সেই আঘাত সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী Read more

২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গলা ও হাতের কবজি কাটা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন