সৌদিতে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে। এই সময়সীমার মধ্যে তারা সৌদি আরব ত্যাগ করতে ব্যর্থ হলে ৩০ এপ্রিল থেকে কঠোর অবস্থানে যাবে দেশটির সরকার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, যেসব বিদেশি যাত্রী বর্তমানে সৌদিতে আছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। যারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে ব্যর্থ হবেন, তাদেরকে কারাবাস, উচ্চ জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আসন্ন হজ মৌসুম নির্বিঘ্ন প্রস্তুতির জন্য ওমরাহযাত্রীদের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে।এ বিষয়ে সৌদির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন, নিরাপত্তাহলো রেড লাইন। আর কিছুদিন পরই বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হজ করতে সৌদিতে আসবেন। তাদের নিরাপত্তা ওমর্যাদা যেন কোনাভাবে ক্ষুণ্ন না হয়, সেজন্য  সৌদি সরকার  তৎপর রয়েছেন। তিনি জানান, এবারে হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি অগ্রসর কৃত্রিম বুদ্ধিমত্তাও (অ্যাডভান্সড এআই) ব্যাপকভাবে ব্যবহার করবে সৌদিআরব সরকার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
এবার লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে। এ কারণে সারা দেশেই লোডশেডিং করতে হচ্ছে। তবে গরমে লোডশেডিং Read more

ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর
ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর

ভোলায় অটোরিকশার চাপায় সাহাদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায়ের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে আপিল বিভাগের Read more

গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন Read more

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) নারায়ণগঞ্জের কিছু Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন