জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক।গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে করে আত্নগোপনে ছিলেন; শেষ পর্যন্ত তিন মাস পর গত ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন।জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত
মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ Read more

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর অপসারণ চান শিক্ষার্থী, অভিভাবক ও জেলার সচেতনমহল। বুধবার Read more

জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে
জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে

টানা ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে Read more

চলনবিলে প্রশাসনের অভিযানে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার
চলনবিলে প্রশাসনের অভিযানে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে এক বিশেষ অভিযানে ১২ লাখ টাকার অবৈধ মাছ ধরার জাল উদ্ধার ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন