সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।অবসরপ্রাপ্ত সচিবরা হলেন:১। মো. মনজুর হোসেন (৫৪৯০), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়২। মো. মশিউর রহমান, এনডিসি (৫৫৬৮), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়৩। মো. সামসুল আরেফিন (৫৭৭৩), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়৪। মো. মিজানুর রহমান, এনডিসি (৫৯২৪), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়৫। মো. আজিজুর রহমান (৫৯২৯), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়৬। মো. নূরুল আলম (৫৯৯৪), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়৭। ড. ফরিদ উদ্দিন আহমদ (৬০৬৫), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়৮। ড. এ কে এম মতিউর রহমান (৭৬৩১), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়৯। শফিউল আজিম (৬৩৬৫), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক
ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক

সিরাজগঞ্জে ভিক্ষা করে জমানো তিন বস্তা টাকা উদ্ধার হয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে Read more

মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা
মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে Read more

কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া স্ট্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রুদ্র পাল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার Read more

জাভি-গার্দিওলার আবেদনপত্র ভুয়া: এআইএফএফ
জাভি-গার্দিওলার আবেদনপত্র ভুয়া: এআইএফএফ

ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ! টাকার অভাবে বাদ দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শিরোনামটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন