চলমান এশিয়া কাপে সকল জটিল হিসাব-নিকাশ আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি সংস্করণের আসরে লিটন দাসের দলের যাত্রা দীর্ঘ হচ্ছে। এখনও গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি থাকলেও চূড়ান্ত হয়েছে সুপার ফোরের সূচি।আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে খেলবে ভারত। তবে এই ম্যাচের ফল সুপার ফোরের সূচিতে কোনো প্রভাব ফেলবে না। গ্রুপ ‘এ’ থেকে শীর্ষস্থানে থেকে সুপার ফোরে উঠবে ভারত। রানার্স আপ পাকিস্তান। আর গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। আর দুইয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল বাংলাদেশ।লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। পরের দিনই ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সুপার ফোর পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাদে বাকি সব ম্যাচ হবে দুবাইয়ে। ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও মাঠে গড়াবে দুবাইয়েই।  এক নজরে সুপার ফোরের সূচিবাংলাদেশ-শ্রীলঙ্কা (২০ সেপ্টেম্বর, দুবাই)ভারত-পাকিস্তান (২১ সেপ্টেম্বর, দুবাই)পাকিস্তান-শ্রীলঙ্কা (২৩ সেপ্টেম্বর, আবুধাবি)বাংলাদেশ-ভারত (২৪ সেপ্টেম্বর, দুবাই)বাংলাদেশ-পাকিস্তান (২৫ সেপ্টেম্বর, দুবাই)ভারত-শ্রীলঙ্কা (২৬ সেপ্টেম্বর, দুবাই)আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো

বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী Read more

সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক

বাইসাইকেলে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর রাতে পুকুরে ফেলে দেয় সৎ বাবা। এ সময় এক পথচারী শিশুটির চিৎকার শুনে পুকুর Read more

গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ, জলাবদ্ধতায় ভোগান্তিতে আমতলীবাসী
গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ, জলাবদ্ধতায় ভোগান্তিতে আমতলীবাসী

ঘূর্ণিঝড়ের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের সঙ্গে টানা তিন দিনের বৃষ্টিতে বরগুনার আমতলী উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। তলিয়ে গেছে Read more

নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

নড়াইলে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি Read more

আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার

চলতি আগ‌স্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি (১.২৬ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ Read more

সাকিবের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢোকার বিষয়ে যা বলছে বিসিবি
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢোকার বিষয়ে যা বলছে বিসিবি

গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে ফের দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন