বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। গত ১২ অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করছেন শিক্ষকরা।আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে কালো পতাকা নিয়ে মিছিল শুরু করেন শিক্ষকরা। শহীদ মিনার থেকে টিএসসির দিকে এ মিছিল যাত্রা করে।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য জানান।শনিবার সকালে এক ফেসবুক পোস্টে দেলোয়ার হোসেন আজিজী লিখেন, ‘সবাই কালো পতাকা নিয়ে আসুন। দুপুর ১২টার সময় কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে। সবাই চলে আসুন।’এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে শহীদ মিনারে অনশন শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১২ অক্টোবর প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা।এছাড়া সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলছে। গত ১৩ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি
এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি

ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে বহুদিন ধরেই ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর পরিকল্পনা করছিল সরকার। ধারণা ছিল, Read more

ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের
ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। হোয়াইট হাউজের মুখপাত্র আনা Read more

বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি
বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি

কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ ঠেকাতে সিনেটে প্রস্তাব উঠছে। বৃহস্পতিবার (০৮ Read more

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে Read more

মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার
মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার

মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ
এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ

গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন