রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের বাস্তবতা সরেজমিনে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রবিবার (১৩ এপ্রিল) সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে অনুরোধ করছি-আসুন, আমাদের জনগণকে, বেসামরিক মানুষদের, যোদ্ধাদের, হাসপাতাল, গির্জা, ধ্বংসপ্রাপ্ত বা নিহত শিশুদের দেখে যান।’তিনি বলেন, ‘এই সফরের পর আপনি বুঝতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কী করেছেন এবং কাদের সঙ্গে আপনি চুক্তি করছেন।’জেলেনস্কির এই মন্তব্যের পেছনে রয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে হোয়াইট হাউসে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়, যেখানে জেলেনস্কি, ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স  সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হন।ওই সময় ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইউক্রেন বিদেশি নেতাদের ‘প্রচারণামূলক সফর’-এর অংশ করে তুলছে।জেলেনস্কি আবারও সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘ট্রাম্প যদি ইউক্রেন সফরে আসেন, আমরা কোনো আয়োজন করব না। এটি কোনো নাটক হবে না। আপনি চাইলে যেকোনো আক্রান্ত শহরে যেতে পারবেন।’প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে দ্রুত ইতি টানতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্র একদিকে যেমন সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গেও যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চলছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতি বাস্তবায়নে সামরিক সহায়তা পাঠানোর কথাও বিবেচনা করছে।জেলেনস্কি জানান, কিয়েভ আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একতরফা যুদ্ধবিরতিতে সম্মত হলেও মস্কো তা প্রত্যাখ্যান করেছে।তিনি বলেন, ‘পুতিনের ওপর আস্থা রাখা যায় না-আমি ট্রাম্পকে বহুবার এটা বলেছি। কাজেই যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার কারণ জানতে চাইলে এটাই বলব।’জেলেনস্কির ভাষায়, ‘পুতিন কখনও যুদ্ধ শেষ করতে চায়নি। ও আমাদের স্বাধীনতা চায়নি, বরং আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছে।’নিজ শহর ক্রিভি রিহ থেকে সিবিএসকে দেওয়া এই সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘পুতিনের প্রতি আমার ঘৃণা শতভাগ। কেউ একজন এসে যদি আমাদের মানুষদের, আমাদের শিশুদের হত্যা করে- আপনি কীভাবে অন্য কিছু ভাববেন?’তবে জেলেনস্কি মনে করেন, এই ঘৃণাবোধ যুদ্ধ শেষ করার চেষ্টা থামিয়ে দিতে পারে না। তার মতে, ন্যায্য শান্তির মানে ‘আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা হারানো নয়’, বরং যেকোনো মূল্যে ‘রাশিয়ার দখলে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধার।’তিনি বলেন, ‘আমরা যা কিছু আমাদের, তা পুনরুদ্ধার করবই-কারণ আমরা তা হারাইনি, রাশিয়ানরাই তা ছিনিয়ে নিয়েছে।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩

‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভের  নেতৃত্বে Read more

টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু আজ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে বোর্নমাউথ। সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে খেলছে সাকিব Read more

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে Read more

ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া

রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন