হরমুজের পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।আইআরজিসি’র এক উচ্চপদস্থ সেনাকমান্ডার ফার্স নিউজকে এ প্রসঙ্গে জানান, শত্রুপক্ষ যদি ইরানের দ্বীপপুঞ্চ বা ইরানের ভূখণ্ডে স্থল অভিযানের পরিকল্পনা নেয়, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে তৎপরতা বৃদ্ধি করে তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণও করে।জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যিও এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়েই পরিবহন করা হয়।বাব আল-মান্দেবের অবস্থান ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হলেও এই প্রণালিতে অবরোধ জারির সক্ষমতা আছে ইরানের। কারণ ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।আইআরজিসির ওই কর্মকর্তা ফার্স নিউজ-কে বলেন, ইতোমধ্যে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে আইআরজিসির এবং হুথি নেতারা এক্ষেত্রে ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েচেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। আর এর ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন Read more

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি
ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি Read more

রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের (২০২৪-২০২৫) চেয়ে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার Read more

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি
সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির Read more

ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে
ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব- এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসার অভিযোগ এনে Read more

হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন