ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার গতকাল সোমবার নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতির বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর অঙ্গসংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্র সম্মেলনে শামিল হয়েছিলেন। সম্মেলনে ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামও তাদের মধ্যে অন্যতম।তবে প্রধানমন্ত্রী বের্ত দে ওয়েভার বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বেলজিয়াম স্বীকৃতি দিচ্ছে ঠিকই, কিন্তু এখনই তা কার্যকর হচ্ছে না। অর্থাৎ আপাতত ফিলিস্তিনে দূতাবাস স্থাপন করছে না বেলজিয়াম। স্বীকৃতি পুরোপুরি কার্যকর করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।সম্মেলনে দেওয়া ভাষণে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ বেশ কয়েক জন মন্ত্রী বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে না। আমরা মনে করি, এটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ওপর আঘাত। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনিদের প্রাপ্য।”   “এ কারণে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ এই বৈশ্বিক সম্মেলনে যেসব রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাদের মধ্যে শামিল হলো বেলজিয়ামও।”“তবে আমাদের এ পদক্ষেপের কারণে হামাস (গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী) উপকৃত হবে— এমন মনে করার কোনো কারণ নেই। এই স্বীকৃতি তখনই কার্যকর হবে যখন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, অস্ত্র সমর্পণ করবে এবং গাজার প্রশাসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে।”সূত্র : টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে অবরোধকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৩০
বরিশালে অবরোধকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিলের এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে অন্তত Read more

বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ সকালে দূষিত শহরের পঞ্চমে অবস্থান করছে রাজধানী ঢাকা। প্রথম থেকে চতুর্থ স্থানে রয়েছে চীনের চারটি Read more

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে শিগগিরই নিয়োগ ৪ হাজার এএসআই
জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে শিগগিরই নিয়োগ ৪ হাজার এএসআই

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর Read more

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।নিজের Read more

আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা
আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা

পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় সেই বিরিয়ানি হাউজকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার Read more

তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি আকাশ সহযোগীসহ গ্রেপ্তার
তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি আকাশ সহযোগীসহ গ্রেপ্তার

টাঙ্গাইলের বাসাইলের করাতিপাড়া এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার সহযোগী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন