বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। তিনি এবার লন্ডন থেকে ঘোষণা দিলেন, একইসঙ্গে ইংরেজি ছবির পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। প্রথম ইংরেজি ছবিটি তিনি নির্মাণ করতে চলেছেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে।সৃজিত মানেই যেখানে রহস্যের ঘনঘটা, সেখানে তার প্রথম ইংরেজি ছবির বিষয়বস্তু হিসেবে কোনান ডয়েলকে বেছে নেওয়া যেন সেই রহস্যেরই প্রতিচ্ছবি। ছবির নাম রেখেছেন ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে।যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’ প্রযোজনা সংস্থা। এই বিষয়ে সৃজিত জানান, শার্লক হোমসের কাছে তাকে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন।নতুন এই ছবিতে আর্থার কোনান ডয়েলকে তার নিজের তৈরি করা রহস্যের জগতে নিজেই পর্দা উন্মোচন করতে দেখা যাবে। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট-এর হত্যা এবং সেই খুনের মিথ্যা অভিযোগে অস্কার স্লেটারের গ্রেফতার হওয়ার ঘটনা দিয়ে। এরপরের রহস্য কী? সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। বাকি সব চমক তিনি বড় পর্দার জন্যই তুলে রেখেছেন।প্রসঙ্গত, এর আগে সৃজিত শার্লক হোমসকে নিয়ে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে ‘শেখর হোমস’ নামের একটি কাজ করেছিলেন, যা বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ ছিল। সেখানে অভিনেতা কে কে মেনন এবং রণবীর শোরে অভিনয় করলেও পরে সৃজিত সরে যাওয়ায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি।সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে দারুণ আশাবাদী সহ-প্রযোজক শাহনাব আলম। তিনি বলেন, ‘সৃজিতের কাজের সঙ্গে তার পরিচয় আছে এবং তার প্রত্যাশা, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি কাজ হবে।’তবে সবচেয়ে বড় কৌতূহল ইংরেজি এই ছবিতে গোয়েন্দা এবং তার সাহিত্যিক সহকারীর ভূমিকায় কারা অভিনয় করছেন? এই বিষয়েও পরিচালক-প্রযোজক এখন মুখে কুলুপ এঁটেছেন। সৃজিতের নীতি, সব কিছুই ‘ক্রমশ প্রকাশ্য’।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার Read more

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক Read more

কিশোরগঞ্জে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিনব্যাপী লোকজ মেলা
কিশোরগঞ্জে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিনব্যাপী লোকজ মেলা

ঢাকঢোল পিটিয়ে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে Read more

আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১২৬৫ ও মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার Read more

কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা
কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা

বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছে ভারতীয় সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডর।পূর্ব ঘোষণা অনুযায়ী Read more

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন