মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদের জন্য লড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটা করতে ভালোবাসব।তবে ২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের বেশি প্রার্থী হওয়া যায় না। কিন্তু ট্রাম্পের কিছু সমর্থক সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে এই সাংবিধানিক সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলেছিলেন।এশিয়া সফররত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই ধারণাকে ‘অতি চতুর কৌশল’ বলে মন্তব্য করেন এবং যোগ করেন, এটা সঠিক হবে না।মালয়েশিয়া থেকে জাপানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আইনগতভাবে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতে পারি, কিন্তু তা করব না। মানুষ এটা পছন্দ করবে না। এটা খুব বেশি চালাকিপূর্ণ এবং অনুচিত।তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমি সত্যি বলতে এখনো ভেবে দেখিনি। তবে আমার জনপ্রিয়তা এখন ইতিহাসের সেরা পর্যায়ে।এ সময় তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করে বলেন, ওরা দুজনই অপ্রতিরোধ্য।ট্রাম্প বলেন, আমাদের দলে দুর্দান্ত কিছু মানুষ আছে—যা ডেমোক্র্যাটদের নেই।মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট তৃতীয়বার প্রার্থী হতে পারেন না। এ সংশোধনী বাতিল করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন বা দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যের উদ্যোগে সাংবিধানিক কনভেনশন আয়োজন করতে হবে—যা কার্যত অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকরা।তবে ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও কট্টর সমর্থক স্টিভ ব্যানন সম্প্রতি দাবি করেছেন, ট্রাম্পের তৃতীয় মেয়াদ নিশ্চিত করার জন্য একটি ‘পরিকল্পনা’ প্রস্তুত রয়েছে।ব্যানন দ্য ইকোনমিস্ট–কে বলেন, ২০২৮ সালে ট্রাম্পই প্রেসিডেন্ট হবেন। মানুষকে এখনই সেই বাস্তবতায় অভ্যস্ত হতে হবে। সময়মতো আমরা আমাদের পরিকল্পনা প্রকাশ করব।অন্যদিকে, ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কারা ২০২৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন, তা এখনো পরিষ্কার নয়। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সম্প্রতি সিবিএস–কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি যদি বলি যে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার কথা ভাবছি না, তাহলে সেটা মিথ্যা বলা হবে।এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আবারও প্রার্থী হওয়ার কথা বিবেচনা করছেন এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বাংলা নববর্ষের শোভাযাত্রার প্রথম উদ্যোক্তা ভাস্কর শামীমকে সংবর্ধনা
যশোরে বাংলা নববর্ষের শোভাযাত্রার প্রথম উদ্যোক্তা ভাস্কর শামীমকে সংবর্ধনা

উৎসব-আনন্দ আর বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে যশোর। ১৪৩২ বরণ করতে আজ সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে Read more

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জে সড়ক থেকে টোল আদায়
হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জে সড়ক থেকে টোল আদায়

২০১৫ সালের ৩ ডিসেম্বর হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। এতে স্পষ্টভাবে Read more

পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ
পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ Read more

সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) Read more

হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক
হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২২ Read more

লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি
লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন