ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত হয়েছে। এছাড়া তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৪ মে) গাজার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালায় দখলদাররা। আলা আল-নাজার নামে এ চিকিৎসক নাসের হাসপাতালে কাজ করতেন। গ্রাহাম গ্রুম নামে এক ব্রিটিশ চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, ওই নারী চিকিৎসকের ১১ বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করেছেন তিনি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। যেগুলো হামলার তীব্রতায় পুড়ে গেছে। গতকাল শুক্রবার ইসরায়েলি হামলায় গাজায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। যার মধ্যে এই ৯ জনও আছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোরস জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে তার স্বামী তার কর্মক্ষেত্রে গিয়ে দিয়ে আসেন। এরপর তিনি বাড়ি ফিরে যান। তিনি বাড়িতে ঢোকার কয়েক মিনিট পরই দখলদাররা ভয়াবহ বিমান হামলা চালায়।ব্রিটিশ চিকিৎসক গ্রুম জানিয়েছেন, ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন এবং তিনি হামাস বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া সামাজিক মাধ্যমেও তিনি লেখালেখি করতেন না।এদিকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি নাগরিকদের ওপর করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার (২৩ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-তে সম্প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরায়েলি মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী।নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ ইসরায়েলি বলেছেন ক্ষমতায় থাকা, ৩৬ শতাংশ বলেছেন জিম্মিদের ফেরত নেওয়া আর ৯ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন।হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি- এমন প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন, ৩৮ শতাংশ বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি। আর ৯ শতাংশ বলেছেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো Read more

বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক  নিহতের পরিচয় পাওয়া যায়নি। রোববার Read more

ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও

মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনের মৌসুম চলছে। কৃষকরা কেউ মাঠ থেকে, আবার কেউ কেউ হাট-বাজারে আড়ৎ এ এসে মাঠের পেঁয়াজ বিক্রয় Read more

উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন
উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর ‌পৌরশহ‌রে প্রকা‌শ্যে প্রশাস‌নের না‌কের ডগায় বুড়ি তিস্তা নদী থে‌কে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কেটে অপসারণ, অবৈধ স্থাপনা Read more

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন