শুক্রবার রাতে ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগেই সতর্ক করা হয়েছিল ব্রিটিশ ডেস্ট্রয়ারটিকে।ইরানের নৌবাহিনীর জনসংযোগ অফিস এক বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা অভিযানে অংশ নেয়া গুপ্তচর ডেস্ট্রয়ারটিকে শনাক্ত করে এবং ওমান সাগরে থামিয়ে দেয় ইরানি নৌবাহিনী। এ সময় জাহাজটির গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে।বিবৃতি অনুযায়ী, নৌবাহিনীর কমব্যাট ড্রোনগুলো সতর্কতা জারি করে এবং পারস্য উপসাগরের দিকে এগিয়ে যেতে বাধা দেয় ডেস্ট্রয়ারটিকে।শুক্রবার ভোরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ইরানি ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালায়, যার ফলে শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হন। হামলায় এ পর্যন্ত ৮০ জনের নিহত এবং তিন শতাধিক আহতের খবর পাওয়া গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানও। সূত্র: আনাদোলু ও মেহের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা Read more

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যানবাহনের চাপে ও সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন Read more

লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন