আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় চকরিয়া সরকারি হাইস্কুল সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমদ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেরাই এবার নিজেদের ভোটাধিকার পাহারা দেবে।”তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের নির্বাচন বিশ্বের কাছে একটি স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হিসেবে গণ্য হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।”সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি
গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর Read more

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি
ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!
আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!

 ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাদের আলফাডাঙ্গা Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।  জানা Read more

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে Read more

সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র

জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন