বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত নিয়ে কোনো প্রকার ‘কম্প্রোমাইজ’ করা হয় না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডে তিনি এ মন্তব্য করেন।এ সময় বিমানবাহিনী প্রধান বলেন, প্রশ্ন উঠেছে—পুরনো বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কি না। আসলে বিষয়টি হলো একটি বিমানের লাইফটাইম থাকে ৩০ বছরের মতো। এই সময়ে আমরা যাদের থেকে বিমান ক্রয় করি তাদের মাধ্যমে পুরোপুরি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়। সত্যি কথা হলো বিমানটি পুরনো নয়, প্রযুক্তি পুরনো। আমরা বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতে কোনো কম্প্রোমাইজ করি না।তিনি আরও বলেন, বিমান বিকলের পেছনে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া জেটটি এক ইঞ্জিনবিশিষ্ট হালকা ওজনের যুদ্ধবিমান। যেটি তৈরি করে চীনের চেংডু এয়ারক্রাফট করপোরেশন (সিএসি)। অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চীনে এটি জে-৭ নামে পরিচিত। তবে রপ্তানির সময় এর নামকরণ হয় এফ-৭।১৯৬০ থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে সবচেয়ে বেশি উচ্চতায় উড়তে সক্ষম ও দ্রুতগামী জেট ছিল জে-৭। আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা ওয়েবসাইট এয়ারফোর্স টেকনোলজি ডটকম এর তথ্য অনুযায়ী, জে-৭ এর নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়কালে তৈরি যুদ্ধবিমান এমআইজে-২১ থেকে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী খুনের অভিযোগে গণপিটুনিতে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান
স্ত্রী খুনের অভিযোগে গণপিটুনিতে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান

চট্টগ্রামের বাঁশখালীতে এক হৃদয়বিদারক ঘটনার পরিক্রমায় ঝরে গেল দুটি প্রাণ। স্ত্রীর নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত স্বামী ফরিদুল আলম জনতার রোষানলে Read more

জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন
জয়পুরহাটে জামায়াতের বিশাল শোডাউন

জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন সড়ক Read more

ভিড়ের মাঝেও সুস্থ থাকতে যেসব সতর্কতা মানতে হবে
ভিড়ের মাঝেও সুস্থ থাকতে যেসব সতর্কতা মানতে হবে

বাসে হাতল ধরেছেন, লিফটের বোতাম চাপছেন, শপিং মলে ঘুরছেন পাবলিক জায়গায় আমরা প্রতিদিনই অসংখ্য অদৃশ্য জীবাণুর সংস্পর্শে আসছি। সব জায়গা Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

দুই কিডনি অকেজো, বাঁচার স্বপ্ন নিয়ে লিমার লড়াই
দুই কিডনি অকেজো, বাঁচার স্বপ্ন নিয়ে লিমার লড়াই

অন্যান্য মেয়েদের মতো স্বাভাবিক জীবন ছিল লিমা আক্তারের (১৮)। স্বপ্ন ছিল পড়ালেখা করে দরিদ্র বাবার দুঃখ ঘোচানোর। কিন্তু সেই স্বপ্ন Read more

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত
জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৭ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন