জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে দল এখনো তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র জানায়, পদসংক্রান্ত জটিলতা থেকে পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপি নেতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। মুখ্য সমন্বয়কের এ পদটিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের। আর এতেই মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন। তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি। জানা যায়, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। সর্বশেষ, গত ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র গঠনের পেছনে মূল ভূমিকা পালন করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি তিনি। পদত্যাগ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি।নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দল তার পদত্যাগপত্র পেয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন Read more

অভিনেতা থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
অভিনেতা থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ানো হয়েছে বিজয়ের তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে
প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাহবুব Read more

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন