পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়।কাশ্মিরের পেহেলগাম হামলার জবাবে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর প্রশংসা করতে গিয়েই এ কথা বলেন তিনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে অবস্থিত এই অভিযানে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ (জেইএম)। এর মাধ্যমে ইসলামাবাদের সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।মধ্যপ্রদেশের ধার জেলায় নিজের ৭৫তম জন্মদিনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে তিনি একাধিক প্রকল্প উদ্বোধন করেন।ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এটা নতুন ভারত। কাউকে ভয় পায় না। ভারতীয় সেনারা শত্রুর ঘরে ঢুকে আঘাত হানতে পারে। নতুন ভারত পারমাণবিক হুমকিতেও ভয় পায় না।”এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন। মুনির হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং ‘বিশ্বের অর্ধেককে ধ্বংস করবে’।নরেন্দ্র মোদি বলেন, “অপারেশন সিন্দুরে আমরা জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছি। জইশের জঙ্গিরাই পাকিস্তানকে উন্মোচিত করেছে।”এদিন মোদি ভারতের প্রথম ‘প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজন অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্রা) পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি একইসঙ্গে ‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ ও ‘জাতীয় পুষ্টি মাস’ কর্মসূচিও উদ্বোধন করেন।সরকারি বিবৃতিতে জানানো হয়, পিএম মিত্রা প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে বিশ্বমানের অবকাঠামোসহ সাতটি বৃহৎ টেক্সটাইল উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। ধার জেলার ভৈনসোলা গ্রামে প্রায় ২ হাজার ১৫৮ একর জায়গায় তৈরি হওয়া এই টেক্সটাইল পার্ক তুলা উৎপাদকদের বিশেষভাবে উপকৃত করবে।‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ কর্মসূচি আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে আয়ুষ্মান স্বাস্থ্যকেন্দ্রে। এতে নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে— বিশেষত মানসিক স্বাস্থ্য, লিঙ্গসমতা, কিশোরী অ্যানিমিয়া নিয়ন্ত্রণ ও সক্রিয় জীবনধারায় জোর দেওয়া হবে।এনডিটিভি বলছে, নিজের জন্মদিনে মধ্যপ্রদেশে এটা মোদির দ্বিতীয় সফর। এর আগে ২০২২ সালেও তিনি নিজের জন্মদিনে রাজ্যটিতে গিয়েছিলেন। তিনি বলেন, “ভারতের কোটি কোটি মা-বোন আমাকে আশীর্বাদ করছেন। ধারেই দেশের সবচেয়ে বড় টেক্সটাইল পার্ক শিল্পে নতুন গতি আনবে এবং কৃষকের উৎপাদিত ফসলের যথাযথ মূল্য নিশ্চিত করবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

তীব্র শীতে কাঁপছে সারা দেশ। এর মধ্যে সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। Read more

মারামারি করে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী
মারামারি করে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন এক যুগল। প্রথম দিকে মুধুর সম্পর্ক থাকলেও এখন তা তিক্ত। প্রায় তাদের মধ্যে ঝগড়া হয়। Read more

নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে অতিরিক্ত গতির অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ২২ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট এর দিকে Read more

ফয়সাল-আলমগীরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন ভারতের আদালত
ফয়সাল-আলমগীরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন ভারতের আদালত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ১৪ দিনের Read more

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বছরের ব্যবধানে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন